আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত শরীয়তপুর-১ ও শরীয়তপুর-৩ আসন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন অপু ও নাহিম রাজ্জাক সহজ জয় পেতে পারেন বলে মনে করছেন ভোটাররা।
আসন দুটির ভোটাররা বলছেন, অন্য দলের প্রার্থী থাকলেও এলাকায় তাঁদের তেমন একটা পরিচিতি নেই। এমনকি এসব প্রার্থীর প্রচারও কম। মাঠে রয়েছেন শুধু নৌকার প্রার্থীরা। তাঁরা একতরফা প্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা না থাকায় এবারের নির্বাচনী মাঠে উত্তাপও নেই।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা নিয়ে গঠিত শরীয়তপুর-১ সংসদীয় আসন। আসনটিতে ৩ লাখ ৬৫ হাজার ৩২৮ জন ভোটার রয়েছেন। এখানে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা দুইবার সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। তাঁকে হটিয়ে টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বর্তমান এমপি ইকবাল হোসেন অপু।
ইকবাল হোসেন অপুসহ এই আসনে মোট প্রার্থী পাঁচজন। অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির (জাপা) মো. মাসুদুর রহমান মাসুদ (লাঙ্গল), তৃণমূল বিএনপির আবুল বাশার মাদবর (সোনালী আঁশ), খেলাফত আন্দোলনের মো. আব্দুস সামাদ (বটগাছ) ও স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম মোস্তফা (ঈগল)।
অপরদিকে ভেদরগঞ্জ উপজেলার একাংশ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা নিয়ে গঠিত শরীয়তপুর-৩ আসন। আসনটিতে ৩ লাখ ১৭ হাজার ৩৮৭ জন ভোটার রয়েছেন। ২০১১ সালের ২৩ ডিসেম্বর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পানিসম্পদমন্ত্রী আব্দুর রাজ্জাক মারা যান। পরে তাঁর ছেলে নাহিম রাজ্জাক এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং তিনি টানা দুইবার সংসদ সদস্য হন। এবারও দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক।
এই আসনে নাহিমসহ মোট চারজন প্রার্থী রয়েছেন। অন্য তিনজন হলেন জাপার প্রার্থী মো. আব্দুল হান্নান (লাঙ্গল), তরিকত ফেডারেশনের মো. সিরাজ চৌকিদার (ফুলের মালা) ও ইসলামী ঐক্যজোটের মো. মাহদী হাসান (মিনার)। এই আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে