
‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্যঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’—এই প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরের শিবচরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে একটি ইউনিয়ন থেকে প্রায় ৮০ হাজার ইঁদুরের লেজ বিনষ্ট করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের তিনটি ব্লকের বিভিন্ন প্রকল্পের ১৫টি দলের কৃষকের উপস্থিতিতে লেজগুলো বিনষ্ট করা হয়।
কাঁঠালবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কার্যালয় ও স্থানীয় কৃষকদের সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এই ইঁদুর নিধন অভিযান চলে। এ ছাড়া এ বছর কাঁঠালবাড়ী ইউনিয়নের তিনটি ব্লকের কৃষকেরা ৭৯ হাজার ৫৬১টি ইঁদুর শিকার করে লেজ সংরক্ষণ করেন। আজ বেলা ১১টার দিকে কাঁঠালবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল খন্দকারের উপস্থিতিতে ইউনিয়নের আব্দুর রব ব্যাপারীর কান্দি ও হাজি লেদু চৌকিদারের কান্দিতে স্থানীয় কৃষকদের উপস্থিতিতে সংরক্ষিত লেজ আগুনে পুড়িয়ে ফেলা হয়।
স্থানীয় কৃষক দেলোয়ার হোসেন শেখ বলেন, ‘ইঁদুর আমাদের অনেক ক্ষতি করে। আমাদের বাড়ি চরাঞ্চলে হওয়ায় বর্ষাকালে ইঁদুরের উৎপাত বেশি। বাড়ির লেপ-তোশক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে। তাই আমরা আমাদের এলাকার কৃষি অফিসারের পরামর্শ নিয়ে ইঁদুর ধরে মেরেছি।’
কাঁঠালবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল খন্দকার বলেন, ‘আমাদের কাঁঠালবাড়ী ইউনিয়নটি শিবচর উপজেলা পরিষদ থেকে রিমোট এলাকায় হওয়ায় আমরা এখানে ইঁদুরের লেজ বিনষ্ট করতে এসেছি। এ ছাড়া একটি দেশে ইঁদুর প্রায় ৫০ থেকে ৬০ লাখ মানুষের খাবার নষ্ট করে। এ জন্যই ইঁদুর মেরে ফেলা হয়।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে