রায়পুরা (নরসিংদী): নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসা যেন হয়ে পড়েছে নিত্যদিনের ঘটনা। কখনো ঘোষণা দিয়ে, আবার কখনো ঘোষণা ছাড়াই লাইন সংস্কারের নামে সারা দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া আকাশে সামান্য মেঘ দেখা দিলে কিংবা সামান্য বৃষ্টি বা হালকা বাতাস হলে তো কথাই নেই-ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের দেখা মেলে না। এভাবে দিনে-রাতে অন্তত ১০ থেকে ১২ বার বা তার চেয়েও বেশি লোডশেডিংয়ের হয়রানির শিকার হচ্ছে এলাকাবাসী।
দীর্ঘদিন ধরে এমন অব্যবস্থাপনার শিকার হলেও কোন প্রতিকার পাচ্ছে না রায়পুরার বিদ্যুৎ গ্রাহকরা। গত কয়েক মাস ধরে বিদ্যুতের এ সমস্যা তীব্র আকার ধারণ করেছে। বিদ্যুতের এ ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। আর সমস্যার প্রতিকার চাইতে বিদ্যুৎ অফিসের দেওয়া মোবাইল নম্বরে কল দিয়েও সেবা পাচ্ছেন না বলে অভিযোগ গ্রাহকদের।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। কিন্তু তাতে কোন ধরনের মাথা ব্যথাই নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
এলাকাবাসীর অভিযোগ, এ উপজেলায় বিদ্যুৎ যায় না, মাঝে মধ্যে আসে। এখানে দিনে-রাতে লোডশেডিং যেন রুটিনে পরিণত হয়েছে। প্রতিদিন ১০ থেকে ১৫ বার কখনোবা এর চেয়েও বেশিবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। সাধারণ মানুষের এ দুর্ভোগ লাগিয়ে কর্তৃপক্ষ যেন কানে তুলা গুঁজে ঘুমাচ্ছে।
পৌর এলাকার রাতুল চৌধুরী বলেন, অফিসের দেওয়া মুঠোফোন নম্বরে ফোন করে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছি না, প্রায় সময়ই ফোনটি ধরে না। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে নষ্ট হচ্ছে ফ্রিজ, টিভি, ফ্যানসহ বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রাংশ।
নাজিম উদ্দিন নামে এক সেচ গ্রাহক জানান, লোডশেডিংয়ের ফলে কৃষি জমিতে সেচের সমস্যা হচ্ছে। এ ছাড়া তীব্র এই গরমে সংস্কারের নামে এক দুই দিন পর পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় ভোগান্তির শিকারও হচ্ছেন তাঁরা। রমজান মাসেও প্রায় প্রতিদিনই ভোরে বিদ্যুৎ চলে যেতো যা এখনো চলছে। এতে ভ্যাপসা গরমে বয়োবৃদ্ধ নারী পুরুষ-শিশুসহ সকলের কষ্ট হচ্ছে।
নরসিংদী পল্লিবিদ্যুৎ সমিতি-২ 'র রায়পুরা জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিজিএম) মো. সিদ্দিকুর রহমান এব্যাপারে বলেন, রায়পুরা জোনাল অফিসে কোন প্রকার লোডশেডিং নেই। শুধুমাত্র ঝড়-বৃষ্টির মৌসুমে মেন্টেনেনসের কারণে এ সমস্যাগুলো হয়ে থাকে। আমরা সার্বক্ষণিক গ্রাহককে পরিপূর্ণ সেবা দিতে চেষ্টা করি। আমরা সার্বক্ষণিক গ্রাহকে পরিপূর্ণ সেবা দিতে চেষ্টা করে যাচ্ছি। ঝড় বৃষ্টির মৌসুম চলে গেলে গ্রাহকদের আরও ভালো সেবা দিতে পারব।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে