
আবারও একটি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে হতে পারে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্যা। তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ‘একটি নিষিদ্ধ দল, গুপ্ত দল রাজনৈতিক কারণে অতীতে বিএনপির সঙ্গে যুক্ত ছিল। কিন্তু সেই দলটি কখনো আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেনি।
‘সেই দলের সর্বোচ্চ নেতা ’৭১-এর কর্মকাণ্ডের জন্য মাঝেমধ্যে ভুল স্বীকার করেন। কিন্তু তাদের অন্তরে সেই ৫৪ বছরের আগের প্রতিশোধ নেওয়ার প্রবণতা কাজ করছে।’
আজ শুক্রবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান মোল্যা বলেন, ‘আপনাদের (মুক্তিযোদ্ধা) আরও একটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হতে পারে। কারণ ’৭১-এর পরাজিত শত্রুরা আজকে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা যেভাবে আমাদের জাতীয় পতাকাকে খামচে ধরেছে—এই পুরোনো শকুনের দল। কিন্তু একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় গঠন করেছেন আমাদের সদ্য প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তিন-তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। খালেদা জিয়া মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আমার পরিবারও মুক্তিযোদ্ধার পরিবার। তাই পরাজিত শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে এ জন্য মুক্তিযোদ্ধাদের অবশ্যই বিএনপিকে ভোট দিতে হবে।’
বিএনপির এই প্রার্থী আরও বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে যদি আমি নির্বাচিত হই তাহলে কথা দিচ্ছি, আমি আপনাদের পরিবারের পাশে থাকব।’
গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি ফিরোজ খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিক উজ জামানসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
৮ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
১১ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৪ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে