
চুয়াডাঙ্গা শহর থেকে দিনদুপুরে চুরি হওয়া দুটি মোটরসাইকেল দুই দিনেও উদ্ধার না হওয়ায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
আজ রোববার বিকেল ৪টার দিকে মোটরসাইকেল খোয়া যাওয়া দুই ভুক্তভোগীর সঙ্গে তাঁদের বন্ধু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পুলিশ সুপারের কার্যালয়ে জড়ো হন। এ সময় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস তাঁদের সঙ্গে কথা বলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে যান।
পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত ভুক্তভোগীরা জানান, শুক্রবার বাগানপাড়ার পুরাতন গোরস্থান জামে মসজিদের সামনে থেকে দুজনের দুটি মোটরসাইকেল চুরি হয়। দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এ সময় ভুক্তভোগীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও চুরি, ডাকাতি, সহিংসতাসহ অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মোটরসাইকেল খোয়ানো ওই যুবক হলেন পৌরসভার বাগানপাড়ার ইকরামুল হক শাকিল ও বড় বাজারপাড়ার এস এম আমিন উদ্দীন। তাঁরা জানান, গত শুক্রবার বেলা দেড়টার দিকে তাঁদের দুজনের মোটরসাইকেল চুরি হয়।
আমিন উদ্দীনের ভাই ফারহান লায়েস আবেগ অভিযোগ করে বলেন, ‘চুরির পর থানায় গিয়ে দেখি, অভিযোগ নেওয়ার জন্য সেখানে কেউ নেই। আমাদের অভিযোগটি লিখতে পুলিশের এক ঘণ্টার বেশি সময় লেগেছে। এখন পর্যন্ত কোনো তদন্ত বা পদক্ষেপ শুরু হয়নি। পুলিশের সেবায় আমরা চরম অসন্তুষ্ট।’

ফারহান লায়েস আবেগ আরও বলেন, ‘সুষ্ঠু তদন্ত ও দ্রুত পদক্ষেপের দাবিতে আমরা বাধ্য হয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছি। আমরা চাই, চুরিসহ সব ধরনের অপরাধের প্রতিকার দ্রুত নিশ্চিত হোক এবং পুলিশের কার্যক্রম আরও গতিশীল করা হোক।’
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা ও সদর উপজেলা শাখার শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। সংগঠনটির জেলা শাখার সদস্যসচিব সাফ্ফাতুল ইসলাম বলেন, ‘সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গায় চুরি, ডাকাতি, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। কিন্তু পুলিশের কার্যক্রম খুবই ধীর গতির। আমরা চাই, জেলা পুলিশ দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিক এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক।’
কনক কুমার দাস বলেন, ‘ভুক্তভোগীরা তাঁদের মোটরসাইকেল চুরির বিষয়ে জানাতে পুলিশ সুপার কার্যালয়ে আসেন। এ সময় তাঁদের বন্ধুরাও সঙ্গে ছিলেন। আমরা তাঁদের অভিযোগ শুনেছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছি। পুলিশের পক্ষ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে প্রয়োজনীয় তদন্ত ও তৎপরতা অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হচ্ছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে