যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তনের নিবন্ধনের মেয়াদ আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তৃতীয় সমাবর্তনের পর পাশ করা স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা এই সমাবর্তনে নিবন্ধনের সুযোগ পাবেন। আগামী ১৮ ফেব্রুয়ারি যবিপ্রবির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
আজ রোববার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবর্তন উপলক্ষে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি টাই অথবা পার্স, একটি কোটপিন, একটি মগ, সমাবর্তন ক্যাপ, মূল সনদপত্র, কাপড়ের ব্যাগ ও খাবার পাবেন। বৈশ্বিক অর্থনৈতিক সংকট বিবেচনায় একক নিবন্ধন ফি পাঁচ হাজার থেকে কমিয়ে তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দুটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।
যবিপ্রবির এবারের সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ইতিমধ্যে তিনি আগামী ১৮ ফেব্রুয়ারি যবিপ্রবিতে আগমনের বিষয়ে সম্মতি জানিয়েছেন।
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সমাবর্তনে বক্তা থাকবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ অস্ট্রেলিয়ার ‘ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া’ ১৯ তম উপাচার্য ও প্রেসিডেন্ট অধ্যাপক ড. অমিত চাকমা।
সমাবর্তন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বিভিন্ন বর্ষের প্রায় ৬০ জন শিক্ষার্থী চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ডিনস অ্যাওয়ার্ড পাবেন। সমাবর্তনের সভাপতি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পদক ও পুরস্কারের সনদ তুলে দেবেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে