
বঙ্গোপসাগরে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হওয়ায় সাগর উত্তাল হতে শুরু করেছে। তাই গভীর সাগরে মাছ ধরতে যাওয়া ফিশিং ট্রলারের বহর উপকূলের দিকে নিরাপদ আশ্রয়ে আসছে।
গতকাল বুধবার সন্ধ্যায় শরণখোলা রাজেশ্বর এলাকার ফিশিংবোট ‘এফবি মায়ের দোয়া’র মালিক মো. ইসমাইল হোসেন কচিখালী থেকে মোবাইল ফোনে জানান, সকাল থেকে সাগরের আবহাওয়া খারাপ হয়েছে। তাই তিনিসহ গভীর সাগরে মাছ ধরতে যাওয়া ফিশিং বোটগুলো উপকূলের দিকে আসছে। আবার অনেক ফিশিং বোট দুবলারচরের খালে আশ্রয় নিচ্ছে।
দুবলা ফিশারম্যান গ্রুপের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামীম এবং বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির সহসভাপতি আলফাজ সাইফুল ইসলাম খোকন বলেন, সাগর উত্তাল হওয়ায় গতকাল দুপুর থেকে আমাদের ফিশিং বোটগুলো দুবলার ভেদাখালীসহ সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ মজুমদার মোবাইল ফোনে জানান, আবহাওয়া খারাপ হওয়ায় গভীর সাগর থেকে ফিশিং ট্রলার উপকূলের দিকে ফিরে আসছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত দুবলা অফিস কেল্লা ও মাঝেরকেল্লার সামনে ৬০-৬৫টি ফিশিং ট্রলার এসে নোঙর করেছে।
উল্লেখ্য, এর আগে গত ১৯ আগস্ট বঙ্গোপসাগর উত্তাল হওয়ায় সমুদ্রবন্দর এলাকাগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত দেওয়া হয়েছিল।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে