
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুক্রবার (১০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। এবারের ভর্তি পরীক্ষা খুবি ক্যাম্পাসসহ ঢাকা ও রাজশাহীতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের সময় পছন্দের কেন্দ্র নির্বাচন করতে হবে।
ভর্তির আবেদন ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট- এর মাধ্যমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
আবেদনকারী অনলাইনে ভর্তির আবেদন পূরণ করে জমাদানের সময়ে স্ব স্ব ইউনিটের নির্ধারিত ফি প্রদান করবেন। পরে ভর্তি পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আবেদনের নিয়ম, বিস্তারিত তথ্য এবং আবেদন ফি জমা প্রদানের পদ্ধতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাঁদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তাঁরাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক বা স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিট-ভিত্তিক। এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
সি (কলা ও মানবিক + সামাজিক বিজ্ঞান + আইন + শিক্ষা + চারুকলা স্কুল) এবং ডি ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) এবং বি (জীববিজ্ঞান স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।
এ, বি এবং সি ইউনিটের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা এবং ডি ইউনিটের আবেদন ফি ৭০০ টাকা। এ ছাড়া স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ইউনিটের (এ এবং সি) আবেদন ফির সঙ্গে অতিরিক্ত ২০০ টাকা প্রদান করতে হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে