
খুলনার পাইকগাছায় রিমালের প্রভাবে অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে বেড়িবাঁধ ভেঙে ১০টি ইউনিয়নের হাজার হাজার বিঘার চিংড়ির ঘের ভেসে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি।
পানিবন্দী হয়ে পড়েছেন ১০টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। এদিকে সোলাদানা বাজারসংলগ্ন সোলাদানা-পাইকগাছা মেইন সড়কের স্লুইচ গেট নামক স্থান ভেঙে উপজেলার সঙ্গে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ ছাড়া সোলাদানা ইউনিয়নের ১৩টি স্থান ভেঙে গেছে বলে জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।
জানা গেছে, উপজেলার গড়ইখালী, দেলুটি, সোলাদানা, লস্কর, লতা ও কপিলমুনি ইউনিয়নে দুর্বল বেড়িবাঁধ ভেঙে লবণপানিতে প্লাবিত হয়েছে। ভেসে গেছে চিংড়ির ঘের ও বাড়িঘর। ডুবে গেছে পুকুর ও জলাশয়।
ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পদ। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় ইউপি চেয়ারম্যানরা দুর্বল বেড়িবাঁধগুলো মেরামত করার চেষ্টা করলেও অতিরিক্ত জোয়ারের পানিতে ওয়াপদা ছাপিয়ে পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করায় বাঁধগুলো ভেঙে যায়।
গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস ছালাম বলেন, শিবসা নদীর পাড়ে খুদখালী নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে যায়। এলাকাবাসীর সহযোগিতায় ভেঙে যাওয়া স্থানটি জিও ব্যাগ দিয়ে আটকানো হয়েছে।
লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান জানান, লস্কর ইউনিয়নে আটটি স্থানের বাঁধ ভেঙে গেছে।
দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল বলেন, ‘আমার ইউনিয়নটি অধিক ঝুঁকিপূর্ণ চারটি দ্বীপের সমন্বয়ে গঠিত। তার মধ্যে ২০, ২০ (১) ও ২১—এই তিনটি পোল্ডারে প্রায় ১৩টি স্থান ভেঙে গেছে।’
লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস বলেন, ‘আমার ইউনিয়নে হাড়িয়া, লতা ও পুতলাখালীর কয়েক স্থানে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে গেছে।’
এদিকে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বাঁধ মেরামতের কাজ তদারকি করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন আজকের পত্রিকাকে জানান, ক্ষতিগ্রস্ত বাঁধগুলো উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, স্ব–স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতায় ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে