বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন ড. বিজয় প্রকাশ।
আজ মঙ্গলবার তিনি এই পদে যোগদান করেছেন। বিকেলে বিআইএফপিসিএল-রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এই পদে যোগদানরে আগে ড. বিজয় প্রকাশ ভারতের এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক (সেফটি, সাসটেইনেবল, ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাশ ইউটিলাইজেশন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইআইটি, কানপুর থেকে নিয়োগের মাধ্যমে তিনি ১৯৮৯ সালে এনটিপিসিতে যোগদান করেন। তিনি ৩৫ বছরের বেশি সময় ধরে এনটিপিসিতে বিভিন্ন পদে চাকরি করেছেন।
ড. বিজয় প্রকাশ ১৯৬৬ সালে ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের গোরাখপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। ইন্ডিনিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স অব টেকনোলজি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইন্দিরাগান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি নয়াদিল্লি থেকে সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক ছেলে সন্তানের জনক।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে