ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবির বিরুদ্ধে ড্রেজার দিয়ে মরাভদ্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বালু তুলে ব্যক্তিগত জমি ভরাটের অভিযোগ পাওয়া গেছে।
গ্রামবাসীর অভিযোগ, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি মরাভদ্রার অভয়াশ্রম, শ্মশানঘাট ও বানিয়াখালী বাজার সংলগ্ন নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করেন। শুধু তাই নয়, ডুমুরিয়া-বারোআড়িয়া পাকা সড়কে ছিদ্র করে পাইপ বসিয়েছেন তিনি। এভাবে তিনি প্রায় আধা কিলোমিটার দূরে ভুলবাড়িয়া গ্রাম এলাকার ডাকাতিয়া বিলে দেড় বিঘা খালসহ নিজের সাত বিঘা জমি বালু দিয়ে ভরাট করেছেন।
এ বিষয়ে শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এইচএম উবাইদুর রহমান বলেন, 'ইউপি চেয়ারম্যান রবিউল ক্ষমতার দাপট দেখিয়ে সরকারের নির্দেশনা অমান্য করে নদী থেকে বালু তুলছেন।'
একই ইউনিয়নের সমাজসেবক হাফেজ ওহিদুজ্জামান জানান, নদী থেকে বিপুল পরিমাণ বালু তোলা হচ্ছে। এতে নদীর দু'পাড়ে ধস নামতে শুরু করবে। ভাঙনের কবলে পড়বে নদীসংলগ্ন গ্রাম, কৃষিজমি, গাছপালা, দোকানপাট।
এ বিষয়ে জানতে চাইলে শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি বলেন, 'নদী থেকে বালু ওঠানোর কাজ বন্ধ রাখা হয়েছে। পাকা সড়কের ছিদ্র বন্ধ করে দেওয়া হবে।'

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে