দেশে করোনা পরিস্থিতি অবনতিতে চিকিৎসা খাতে জরুরি অক্সিজেনের চাহিদার বাড়ায় বেনাপোল বন্দরের রেল ও স্থল পথে বেড়েছে ভারত থেকে অক্সিজেন আমদানি। আমদানি করা অক্সিজেন দ্রুত আনানোর জন্য কাস্টমস ও বন্দরের পক্ষ থেকে স্পেশাল টিম গঠন করা হয়েছে।
গতকাল বুধবার রাত পৌনে ৯টায় লিনডে বাংলাদেশ নাম এক আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে রেলপথে আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করেছেন। এ নিয়ে ৭ম চালানে প্রতিষ্ঠানটি রেলপথে মোট ১৪১৬ মেট্রিকটন অক্সিজেন আমদানি করল। আমদানি করা অক্সিজেন বেনাপোল থেকে নেওয়া হবে বঙ্গবন্ধু সেতু পশ্চিমে সদানন্দপুর স্টেশনে। পরে দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তা সরবরাহ করা হবে।
এদিকে রেল পথের পাশাপাশি প্রতিদিন স্থল পথে আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে অক্সিজেন। বুধবার রাতে দুজন আমদানিকারক ভারত থেকে ৯৮ মেট্রিকটন অক্সিজেন আমদানি করেন।
বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের ট্রাফিক পরিদর্শক পলাশ জানান, মাঝে ভারতে করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ করায় চিকিৎসা খাতে বাড়ে অক্সিজেন সংকট। এতে গত ২১ এপ্রিল ভারত সরকার বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দেয়। পরবর্তীতে তাদের দেশে সংক্রমণ ও মৃত্যু কমে আসায় গত ২১ জুন থেকে তারা আবারও অক্সিজেন রপ্তানি শুরু করে বাংলাদেশে। গত এক মাস ১৯ দিনে স্থলপথে ৪৭১৫ মেট্রিকটন অক্সিজেন আমদানি হয়েছে।
বেনাপোল বন্দর দিয়ে ৫ জন অক্সিজেন আমদানি কারক, লিনডে বাংলাদেশ, এক্সপেট্রা অক্সিজেন, পিউর অক্সিজেন, বেঙ্গল অক্সিজেন ও ইসলাম অক্সিজেন আমদানি করে থাকেন। এর মধ্যে লিনডে বাংলাদেশ ও এক্সপেট্রা অক্সিজেন নামে দুই আমদানিকারক ৮০ শতাংশ অক্সিজেন আমদানি করেন।
বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, গত ২৪ জুলাই থেকে রেলে অক্সিজেন আমদানি শুরু হয়। এপর্যন্ত ৭ম চালানে লিনডে বাংলাদেশ নামে একটি আমদানি কারক ১৪১৬ মেট্রিকটন অক্সিজেন আমদানি করেছেন।
বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম ও বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা অক্সিজেন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত খালাস দেওয়া হচ্ছে।
জানা যায়, ভারতে পাঁচ মাস আগে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪ লাখের ওপর। মৃত্যুর সংখ্যা দিনে ৪ হাজার। কিন্তু বর্তমানে তাদের সতর্কতা মূলক নানান পদক্ষেপে আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে দিনে ৩০ হাজারের নিচে। মৃত্যুর সংখ্যা ৪০০ জনের নিচে। করোনা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসায় তারা অক্সিজেন রপ্তানি বাড়িয়েছে বাংলাদেশে। তবে ভারতে নিয়ন্ত্রণে আসলেও দেশে সংক্রমণ ও মৃত্যু প্রতিদিন বাড়ছে। গত বুধবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল ১০৪২০ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৩৭ জনের।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে