
মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খুলনার জাতিসংঘ শিশুপার্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপণন মেলা-২০২৫’।
গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে মেলার উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। এ সময় তিনি বলেন, মৎস্যজীবীদের উৎপাদিত পণ্যের প্রচার ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মেলা। এ ধরনের উদ্যোগ উপকূলীয় এলাকার জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএফের সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প (এসসিএমএফপি) কম্পোজ-৩-এর আঞ্চলিক সমন্বয়কারী মো. সামিউল হক।
মেলায় ২৬টি স্টলে শোভা পাচ্ছে মৎস্যজীবীদের তৈরি চামড়াজাত বিভিন্ন পণ্য, মধু, মাছসহ রকমারি পণ্য। তিন দিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রতিদিনই থাকছে দর্শকদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এখানে থাকছে সরাসরি উৎপাদনকারীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।
সরেজমিনে মেলার মরনিদ্রা নকশিকাঁথা উৎপাদনমুখী সমবায় সমিতির স্টলে হাতে বোনা কাঁথা, বেডশিট, হাতপাখা, ব্যাগ, টুপিসহ বিভিন্ন পণ্যের সমারোহ দেখা যায়। স্টলের কর্মী আয়শা বেগম জানান, এসব পণ্য খুবই সস্তা।
নাপিতের হাট শীতলপাটি উৎপাদনমুখী সমবায় সমিতির কর্মী অবিনাশ জানান, তাঁদের স্টল বাঁশের তৈরি সাজ বক্স, কলমদানি, টিস্যু বক্স, পাখা, ট্রে, শীতলপাটি দিয়ে সাজানো হয়েছে।
রাজেশ্বর মৎস্যজীবী সমিতির কর্মী মাহমুদা জানান, তাঁদের স্টলে পুঁতি দিয়ে তৈরি বিভিন্ন পণ্যসামগ্রী দিয়ে সাজানো হয়েছে। এ ছাড়া মেলায় জেলেদের নিজ হাতে তৈরি বিভিন্ন পণ্য স্থান পেয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে