কুষ্টিয়ার মিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আল-আমিন সর্দার (১৮) নামে এক কিশোরের নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম রানাখড়িয়া চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আল-আমিন পশ্চিম রানাখড়িয়া এলাকার রবিউল সর্দারের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, আল-আমিন ও তার বাবা রবিউল ওই এলাকায় মাংসের ব্যবসা করত। একই এলাকার আসাদুলের কাছে মাংস বিক্রির ২০ হাজার টাকা পাওনা ছিল রবিউলের। আসাদুল টাকা পরিশোধ নিয়ে টালবাহানা করছিল। গতকাল রোববার বিকেলে রবিউল টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। এর জের ধরে সন্ধ্যার পরে আসাদুল তাঁর দুই ছেলে আকুল ও আকাশসহ আরও কয়েকজনকে নিয়ে চাঁদ মার্কেটে এসে রবিউলের ওপর হামলা চালায়। এ সময় আল আমিন ও লিটন প্রতিবাদ করলে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে আল-আমিনের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, ধারালো কিছু দিয়ে পেটে আঘাত করার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ছেলেটির মৃত্যু হয়েছে।
আহত লিটন সর্দার একই এলাকার মৃত রুনু সর্দারের ছেলে। লিটনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে