
যশোরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী ও তাঁর শ্যালক জাকির হোসেনকে হেফাজতে নিয়েছে যৌথ বাহিনী।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে ‘শ্যামলছায়া পার্কে’ তাঁদের অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্র-জনতা।
খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদেরকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সালাহউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
জানতে চাইলে রাত ১১টার দিকে কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যৌথ বাহিনী সালাহউদ্দিন মিয়াজী ও তাঁর শ্যালককে হেফাজতে নিয়েছে। এখনো তাঁদের থানায় হস্তান্তর করা হয়নি।’
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী ও তাঁর শ্যালক দীর্ঘদিন তাঁদের মালিকানাধীন শ্যামলছায়া পার্কে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশ কিছু নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক জনতা ঘিরে ফেলেন। এ সময় তাঁরা ভেতরে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ যৌথ বাহিনীর সদস্যরা সেখানে যান। এ সময় তাঁরা উত্তেজিত ছাত্র-জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেন।
কিন্তু উত্তেজিত জনতা সালাহউদ্দিন মিয়াজী ও তাঁর সঙ্গীকে গ্রেপ্তার না করলে ঘটনাস্থল ছাড়বেন না বলে আলটিমেটাম দেন। একপর্যায়ে রাত পৌনে ১১টার দিকে সালাহউদ্দিন মিয়াজী ও তাঁর শ্যালককে হেফাজতে নেন যৌথ বাহিনীর সদস্যরা। তাঁদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে