
সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসের চাপায় মো. তরিকুল ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি উপজেলার দাদপুর গ্রামে। তিনি নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছিল।
তরিকুলের চাচাতো ভাই তৌহিদুজ্জামান বলেন, ‘গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে মির্জাপুর বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে ভাত নিয়ে যাচ্ছিল তরিকুল। এ সময় হঠাৎ সাতক্ষীরাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পাটকেলঘাটার একটি ক্লিনিকে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাত ১টার দিকে তিনি মারা যান।’
এ নিয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, বাসটি জব্দ করেছে চুকনগর হাইওয়ে পুলিশ। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে