
টানা কয়েক দিন শীতের তীব্রতা কমলেও মাঘের শেষের দিকে চুয়াডাঙ্গায় আবারও দাপট দেখাচ্ছে শীত। কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। এক দিনের ব্যবধানে সীমান্তবর্তী এ জেলায় তাপমাত্রা কমেছে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ শুক্রবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টায় ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর ৩ ফেব্রুয়ারি ১৭ দশমিক ৬ ডিগ্রি, ৪ ফেব্রুয়ারি ১৩ দশমিক ২ ডিগ্রি, ৫ ফেব্রুয়ারি ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঘন কুয়াশা না থাকলেও মধ্যরাত থেকে উত্তরের হিম বাতাসের শীত বেশি অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গা শহরের চা-দোকানি রহমত আলী বলেন, ‘কদিন একটু স্বস্তি ছিল। হালকা শীত শীত লাগছিল, ভালোই ছিল। আজকে আবার বেশি শীত লাগছে।’
ভ্যানচালক লিমন হোসেন বলেন, ‘সকালে ভ্যান চালাতে পারি না। তবে দিনের বেলায় সব ঠিক হয়ে যাচ্ছে।’
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহম্মেদ আলী মানিক বলেন, ‘এবার শীত কমলে কেটে যাবে। মাঘ মাসের সর্বশেষ কাঁপুনি দিয়ে গেল।’
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ১১ তারিখ পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ১০ ডিগ্রির নিচে বা তার আশপাশে থাকতে পারে। এ সময় রাতে শীতের তীব্রতা থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে