
মেহেরপুরের গাংনীতে তিন দিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রভাব পড়েছে রাস্তাঘাট, স্কুল-কলেজ এবং মাঠ-ঘাটে। কুয়াশার কারণে রাস্তায় চলাচল করা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। যানবাহনগুলো লাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশেষত ট্রাক, অটোচালক এবং পণ্য পরিবহনকারী অন্যান্য যানবাহনচালকদের জন্য সড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
উপজেলার বামন্দী থেকে তেঁতুলবেড়ীয়া যাওয়ার পথে ট্রাকচালক লিখন আহমেদ বলেন, এখন রাস্তায় ঘন কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছে না। লাইট জ্বালিয়েও রাস্তায় চলাচলে সমস্যা হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। যারা এ অবস্থায় যানবাহন চালাচ্ছে, তাদের জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত।
ইয়ারুল ইসলাম (৭০) বলেন, ‘ভোরে ঘন কুয়াশা ও শীত পড়ছে। রাস্তায় চলতে গেলে কুয়াশায় শরীরের পোশাক ভিজে যাচ্ছে। মানুষের কাজ করতে খুব কষ্ট হচ্ছে। তবে পেটের তাগিদে সবাই বাইরে যাচ্ছে। আমি আজ কাজে যেতে পারিনি। কারণ ঘন কুয়াশায় চলাচল করা খুব কঠিন।’
রহিদুল ইসলাম কারখানায় কাজে যাচ্ছিলেন। বলেন, প্রচণ্ড কুয়াশার মধ্যে কাজে যেতে হচ্ছে। তবে ভয়ে রাস্তায় চলতে ভয় লাগছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কারণ সামনে কিছুই দেখা যাচ্ছে না।
রাজমিস্ত্রি শুভ আহমেদ বলেন, আজ কুয়াশা ও শীত অনেক বেশি পড়েছে। রাজমিস্ত্রির কাজে পানি লাগে। কিন্তু এই ঠান্ডায় পানির ব্যবহার খুবই কঠিন হয়ে পড়েছে। কাজ না করলে তো মুখে ভাত উঠবে না। রাস্তায় চলাচলকারী যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলে। কিন্তু কুয়াশার কারণে কাছের যানবাহনও দেখা যাচ্ছে না।
গাংনী উপজেলার অটোচালক সাইফুল ইসলাম বলেন, কুয়াশা এতটাই ঘন যে, গাড়ি চালাতে ভয় লাগে। ধীরে ধীরে গাড়ি চালানো হলেও দুর্ঘটনার আশঙ্কা থাকে। রাস্তায় চলাচলকারী যানবাহনগুলো লাইট জ্বালিয়েও ভালোভাবে চলতে পারছে না।
আলগামনচালক মো. শাহারুল ইসলাম বলেন, কুয়াশার কারণে খুব ধীরে গাড়ি চালাতে হচ্ছে।
পাখি ভ্যানচালক মো. নাজমুল হোসেন বলেন, ‘আমাদের ভ্যানের সামনে ছোট লাইট জ্বলে। তবু রাস্তা পরিষ্কার দেখা যায় না। ঘন কুয়াশার কারণে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।’

এদিকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক মো. রাকিবুল হাসান বলেন, আজ সকাল ৯টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭%। আশা করা হচ্ছে, আজ থেকে কুয়াশা কেটে যাবে।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
১১ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে