
সাতক্ষীরায় বর্ষা মৌসুম এলেই বেড়িবাঁধ ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত পার করে নদীপাড়ের মানুষ। ভাঙনের ঝুঁকিতে রয়েছে কুড়িকাউনিয়া, চাকলা, কোলা, বিছট, বুড়িগোয়ালিনী, হরিনগর, মাদিয়াসহ কমপক্ষে ২০টি পয়েন্টের বেড়িবাঁধ।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, সাতক্ষীরায় ৬৭৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ষাটের দশকে এসব বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালে ভেতরে পানি না ঢুকলেও ৩৪ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
‘ত্রাণ চাই না, টেকসই বেড়িবাঁধ চাই’ দাবিতে সোচ্চার উপকূলীয় এই জেলার বাসিন্দারা। এ প্রসঙ্গে আশাশুনির তালতলা এলাকার মাসুম বিল্লাহ বলেন, প্রতিবছর কোনো না কোনো দুর্যোগে এলাকা ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন সময়ে যে বাঁধ দেয়, তা জোড়াতালি দিয়ে চালানো হয়। যা টেকসই হচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হলে প্রযুক্তিনির্ভর টেকসই বেড়িবাঁধ এখন সময়ের দাবি।
আশাশুনির বন্যতলা এলাকার আরিফুল ইসলাম বলেন, ‘৪৭-৪৮ বছর বয়স আমার। অথচ আমি দেখছি, খোলপেটুয়া নদীর ওই পাড় ভাঙে আর এই পাড় গড়ে।’
শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার রাসেল সরদার বলেন, ‘৩০ বছর ধরে দেখে আসছি, ভাঙন এভাবে চলছে। আমার দাদার কবরও চলে গেছে। বর্ষার সময় ভাঙন বেশি হয়। এখন বর্ষা চলে এসেছে। রাতে ভালো ঘুমও হয় না ভাঙনের ভয়ে।’
একই অবস্থা আশাশুনির কুড়িকাহুনিয়া, চাকলা ও বিছট এলাকায়। কুড়িকাহুনিয়া এলাকার আব্দুর রব বলেন, যেনতেনভাবে প্রতিবছর কিছু কাজ হয়। কিছুদিন যেতে না যেতে জোয়ারের তোড়ে সেই বাঁধ আবার ভেঙে যায়।
এ বিষয়ে জেলা পানি কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী বলেন, যেনতেনভাবে বেড়িবাঁধ সংস্কার করা মানে হলো টাকা পানিতে ঢালা। সুতরাং, সেটা না করে উপকূলীয় এলাকার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। খরচ একটু বেশি হলেও গাবুরার মতো টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। বাঁধ যেমন শতাধিক বছর টিকবে, অন্যদিকে বাঁধ যোগাযোগব্যবস্থার ভালো মাধ্যম হিসেবে কাজ করবে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দীন বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিকল্প নেই। কিন্তু টেকসই বেড়িবাঁধ নির্মাণে প্রচুর অর্থের প্রয়োজন। তাই বিকল্প হিসেবে যে বাঁধই করা হোক না কেন, তার উচ্চতা কমপক্ষে ৫ মিটার আর চওড়া ৬ মিটার করার কথা ভাবা হচ্ছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে