
বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের রাইস মিল থেকে পাঁচ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সারগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়।
পরে যে কৃষকদের নামে তা বরাদ্দ ছিল, তাঁদের ডেকে সার বুঝিয়ে দেওয়া হয়। তবে স্থানীয়দের দাবি, ওই নারী ইউপি সদস্যের স্বামী এই সার বিক্রি করে দিতে চেয়েছিলেন।
নারী ইউপি সদস্যের নাম রিনা বেগম। তিনি গজালিয়া ইউনিয়ন পরিষদের ৩ (৭, ৮ ও ৯) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য।
লড়ারহাট বাজারের সার বিক্রেতা মাসুদুল আলম বলেন, ‘সকালে এসে দোকানের সামনে পাঁচ বস্তা সরকারি সার দেখতে পাই। পরে জানতে পারি নারী ইউপি সদস্য রিনা বেগমের স্বামী হায়বাত শেখ বিক্রি করার জন্য এই সার আমার দোকানের সামনে এনে রেখেছেন। সরকারি, কিনব না বলে আমি হায়বাতের রাইস মিলে পাঠিয়ে দিয়েছি।’
মো. হাসান নামের এক ব্যক্তি বলেন, ‘হায়বাতের রাইস মিলে সার দেখে স্থানীয় লোকজন নিয়ে আমরা সবাইকে খবর দিই। পরে উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি সাহা এসে সারগুলো নিয়ে ইউনিয়ন পরিষদে চলে যান। মূলত এই সার স্থানীয়ভাবে বিক্রি করে দিতে চেয়েছিলেন মেম্বার। কিন্তু লোকজনে জানাজানি হওয়ায় এখন যাদের সার তাদের দিয়ে দেওয়া হচ্ছে।’
নারী ইউপি সদস্য রিনা বেগম বলেন, ‘কৃষকদের দেওয়ার জন্য কয়েক দিন আগে কৃষি অফিস থেকে সারগুলো আনা হয়েছিল, কিছু কৃষককে দেওয়া হয়েছে। হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে থাকার কারণে সাতজন কৃষকের দিতে পারিনি। ভেবেছি পরে দিয়ে দিব। কৃষি কর্মকর্তা ও চেয়ারম্যান সাহেব বিষয়টি জানেন। তাঁরাই আজকে সারগুলো কৃষকদের মাঝে বিতরণ করেছেন। কিন্তু কিছু লোক মিথ্যা অভিযোগ তুলেছে।’
গজালিয়া ইউনিয়ন পরিষদের উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি সাহা বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সামনে সারগুলো কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
কৃষকদের সার কেন নারী ইউপি সদস্যের বাড়িতে, এমন প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেননি এই কৃষি কর্মকর্তা। একটা ভুল–বোঝাবুঝি হয়েছে বলে এড়িয়ে যান তিনি।
বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. মো. ফখরুল আহসান বলেন, সার জব্দের বিষয়টি জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে