
কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের অদূরের বিলের মাঠ নামক স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করে যশোর রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ।
কোটচাঁদপুর রেলওয়ের ওয়েম্যান আব্দুর রহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পেলাম যুবকের দ্বিখণ্ডিত মৃতদেহ পড়ে আছে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স ২৫-৩০ হতে পারে।
কোটচাঁদপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার দিপংকর ঘোষ বলেন, ‘কোন ট্রেনে কাটা পড়েছে এটা আমরা নিশ্চিত হতে পারিনি। তবে সর্বশেষ স্টেশন ছেড়েছে বেনাপোল ট্রেন, ভোর সাড়ে ৫টার দিকে। ওই ট্রেনের ড্রাইভার লাইনের ওপর মৃতদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। এরপর আমরা জানতে পারি। মৃতদেহ উদ্ধারে যশোর জিআরপি পুলিশে খবর দেওয়া হয়।’
যশোর জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিতোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে মৃতদেহের কোনো নাম-ঠিকানা পাওয়া যায়নি। তাঁর পাশ থেকে মোবাইল ফোন, বেশ কিছু সিম কার্ড ও ব্যাংকের এটিএম কার্ড পাওয়া গেছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যশোর নিয়ে যাওয়া হবে। ওখানে পিবিআই তদন্ত করে দেখবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে