রংপুরের পর খুলনা বিভাগে সবচেয়ে বেশি আসন জিতেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই বিভাগে ভূমিধস জয় হয়েছে দলটির। ৩৬টি আসনের মধ্যে ২৫টিই জিতে নিয়েছে তারা। এ বিভাগে বিএনপি বিজয়ী হয়েছে ১১টি আসনে। বিভাগের ১০টি জেলার মধ্যে একচেটিয়া ৩টি জেলার সব আসন জিতেছে জামায়াত।
খুলনা বিভাগে যাঁরা বিজয়ী হলেন
মেহেরপুর জেলা
মেহেরপুর-১: তাজ উদ্দীন খান (জামায়াত)
মেহেরপুর-২: মো: নাজমুল হুদা (জামায়াত)
কুষ্টিয়া জেলা
কুষ্টিয়া-১: রেজা আহমেদ (বিএনপি)
কুষ্টিয়া-২: আব্দুল গফুর (জামায়াত)
কুষ্টিয়া-৩: আমির হামজা (জামায়াত)
কুষ্টিয়া-৪: আফজাল হোসেন (জামায়াত)
চুয়াডাঙ্গা জেলা
চুয়াডাঙ্গা-১: মাসুদ পারভেজ রাসেল (জামায়াত)
চুয়াডাঙ্গা-২: মো. রুহুল আমিন (জামায়াত)
ঝিনাইদহ জেলা
ঝিনাইদহ-১: মো . আসাদুজ্জামান (বিএনপি)
ঝিনাইদহ-২: আলী আজম মোহাম্মদ আবু বকর (জামায়াত)
ঝিনাইদহ-৩: মতিয়ার রহমান (জামায়াত)
ঝিনাইদহ-৪: আবু তালিব (জামায়াত)
যশোর জেলা
যশোর-১: মুহাম্মদ আজীজুর রহমান (জামায়াত)
যশোর-২: মোসলেহউদ্দিন ফরিদ (জামায়াত)
যশোর-৩: অনিন্দ্য ইসলাম অমিত (বিএনপি)
যশোর-৪: গোলাম রসুল (জামায়াত)
যশোর-৫: গাজী এনামুল হক (জামায়াত)
যশোর-৬: মোক্তার আলী (জামায়াত)
মাগুরা জেলা
মাগুরা-১: মনোয়ার হোসেন খান (বিএনপি)
মাগুরা-২: নিতাই রায় চৌধুরী (বিএনপি)
নড়াইল জেলা
নড়াইল-১: বিশ্বাস জাহাঙ্গীর আলম (বিএনপি)
নড়াইল-২: আতাউর রহমান বাচ্চু (জামায়াত)
বাগেরহাট জেলা
বাগেরহাট-১: মশিউর রহমান (জামায়াত)
বাগেরহাট-২: শেখ মঞ্জুরুল হক রাহাদ (জামায়াত)
বাগেরহাট-৩: শেখ ফরিদুল ইসলাম (বিএনপি)
বাগেরহাট-৪: আব্দুল আলিম (জামায়াত)
খুলনা জেলা
খুলনা-১: আমীর এজাজ খান (বিএনপি)
খুলনা-২: শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল (জামায়াত)
খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল (বিএনপি)
খুলনা-৪: এস কে আজিজুল বারী হেলাল (বিএনপি)
খুলনা-৫: আলী আজগার লবী (বিএনপি)
খুলনা-৬: আবুল কালাম আজাদ (জামায়াত)
সাতক্ষীরা জেলা
সাতক্ষীরা-১: মো. ইজ্জত উল্লাহ (জামায়াত)
সাতক্ষীরা-২: মুহাদ্দিস আব্দুল খালেক (জামায়াত)
সাতক্ষীরা-৩: মুহা. রবিউল বাশার (জামায়াত)
সাতক্ষীরা-৪: গাজী নজরুল ইসলাম (জামায়াত)

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
৭ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
১০ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৩ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে