
মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পরিবারের সদস্য নাতির ছেলে মিরাজুল ইসলাম সায়মন সঙ্গে ছিলেন।
আজ সোমবার সকাল ৯ টা-১১টা পর্যন্ত বিভিন্ন সংগঠন এ শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসন, মুক্তিযোদ্ধা রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান।
বিজিবি’র মহা-পরিচালকের পক্ষে যশোর-৪৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম ও ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টও সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্ম নেন। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন। পরে তাঁকে শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ দুই দিবসে সমাধিতে বিজিবি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো শ্রদ্ধা জানান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে