চলছে আমের মৌসুম। আমের মুকুল থেকে এখন ছোট-ছোট আমের দেখা মিলছে গাছে গাছে। একই পরিস্থিতি সাতক্ষীরার পাটকেলঘাটার আমগাছগুলোতেও। স্থানীয়দের ভাষায় এই ছোট্ট আমকে বলা হয় ‘আমের গুটি’। এখনো পর্যন্ত প্রাকৃতিক আবহাওয়া অনুকূলে থাকায় আমের গুটির ধরন থেকে ভালো ফলন পাওয়ার আশা করছেন এই এলাকার আমচাষিরা।
উপজেলা কৃষি অফিস বলছে, নিজেদের ও স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে পাটকেলঘাটার আম বিদেশে রপ্তানিও করা হয়। নানান প্রজাতের ও নামের আম চাষ হয় এই এলাকায়। গোপালভোগ, হিমসাগর, রুপালী, মল্লিকাসহ উৎপাদন হয় বিভিন্ন জাতের আম। বিগত বছরগুলোতে বিদেশে রপ্তানি করে এ অঞ্চলে অর্থনৈতিক পরিবেশে পরিবর্তন এসেছে অনেক কৃষকের। অনেকেই বাণিজ্যিকভাবে আম চাষ করে স্বাবলম্বী হয়েছেন।
উপজেলার পাটকেলঘাটা গ্রামের মৌসুমি আমচাষি ও ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, ‘আমের মৌসুমে শুরু থেকে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে। এটা অব্যাহত থাকলে এবারও আমের বাম্পার ফলন ও উৎপাদনে লাভের মুখ দেখা যেতে পারে। তবে অনেক দিন বৃষ্টির প্রভাব না ধাকায় আমের গুটি ঝরতে শুরু করেছে।’
একই এলাকার আম চাষি মজনু মোড়ল আজকের পত্রিকাকে বলেন, ‘অনেকে নিজেদের আম গাছের পাশাপাশি অন্যদের আম গাছ লিজ নিয়ে থাকেন। সেটা ছাড়াও পোকা-মাকড় মুক্ত রাখতে ওষুধ, স্প্রে থেকে শুরু করে আম গাছের পরিচর্যা ও ফলনের পর সেটা বাজারজাতকরণ পর্যন্ত অনেক পরিশ্রম ও খরচ হয়। ভালো ফলন ও শেষ পর্যন্ত উৎপাদন ঠিকঠাক থাকলে লাভবান হন আমচাষিরা।’
এ বিষয়ে তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা বেগম জানান, ‘এ বছর উপজেলায় ৬৫০ হেক্টর জমিতে আমের ফলন হচ্ছে। অনেকে বাণিজ্যিকভাবে আম চাষ করে আবার অনেক বাগান কিনে পরিচর্যা করে লাভবান হচ্ছেন। প্রতিবছর এ উপজেলায় প্রতি হেক্টরে প্রায় ১৫ মেট্রিক টনের মতো ফলন হয়।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে