চুয়াডাঙ্গায় অসুস্থ গাভি জবাই করে মাংস বিক্রির করায় তিন কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ২ মণের অধিক অস্বাস্থ্যকর মাংস জব্দ করে জনসম্মুখে নষ্ট করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘আজ সোমবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, ডিঙ্গেদহ বাজারে কিছু কসাই একটি অসুস্থ গরু বাইরে থেকে জবাই করে এনে মাংস বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে ডিঙ্গেদহ বাজারে অভিযান পরিচালনা করা হয়।’
ঘটনাস্থলে যাওয়া মাত্র ডালিম মিয়া নামের এক কসাই দৌড়ে পালিয়ে যান। সঙ্গে থাকা অপর দুই কসাই খোকন মিয়া ও সুজন মিয়াকে মাংস বিক্রির প্রমাণ পাওয়া যায়। সেখানে আরও দেখা যায়, সকালে তারা একটি ভালো গরু জবাই করে সেই মাংস সব বিক্রির পর ওই গরুর মাথা ও জেন্ডার নির্দেশক অন্যান্য অংশগুলি এই অসুস্থ গাভির মাংসের সঙ্গে রেখে উচ্চ মূল্যে এঁড়ে গরুর মাংস বলে বিক্রি করছিলেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করেন যে, একটি অসুস্থ গাভি নিজেরাই জবাই করে বিক্রির জন্য নিয়ে এসেছেন। এ অপরাধে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২ মণের অধিক অস্বাস্থ্যকর মাংস জব্দ করে বাজার কমিটির সহায়তায় জনসম্মুখে কেরোসিন তেল দিয়ে ও মাটিতে পুঁতে ফেলে নষ্ট করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ আরও বলেন, পূর্বেও তারা এ ধরনের কার্যকলাপ করেছেন। মানুষের খাদ্যদ্রব্যের সঙ্গে প্রতারণা মেনে নেওয়ার মতো না।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে