
সাতক্ষীরার ভোমরায় ভারতীয় পেঁয়াজ মজুত করায় চার ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে পেঁয়াজ মজুত না করতে সতর্ক করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ভোমরা স্থলবন্দরে কয়েকটি পেঁয়াজের আড়তে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন।
সাতক্ষীরার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, সংকট না থাকলেও বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম ৮০ থেকে ১০০ টাকা বাড়ানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন ব্যবসায়ী ও আমদানিকারক ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ মজুত করছেন, এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও ভোক্তা-অধিকার যৌথ অভিযান চালায়।
এ সময় পেঁয়াজ মজুতের সত্যতা পেয়ে আঁখি ট্রেডার্সের মালিক আমির হোসেনকে ২০ হাজার টাকা, এস আর এন্টারপ্রাইজের ম্যানেজার মারুফ হোসেনকে ৫০ হাজার, আজাদ ইন্টারন্যাশনালের ম্যানেজার তাফসিরুল আলমকে ৩০ হাজার ও রাফসান ট্রেডার্সের ম্যানেজার দীপক কুমার সরকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, দাম আর না বাড়লেও বাজারে মিলছে না পেঁয়াজ। অধিকাংশ খুচরা ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। বেশি দামে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হতে পারে, এমন আশঙ্কায় তাঁরা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন।
অপর দিকে, ভোমরা স্থলবন্দরে গত তিন দিনে এক ট্রাকও পেঁয়াজ ঢোকেনি বলে জানিয়েছেন শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ইনামুল হক।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে