
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে মৌখিকভাবে সতর্ক করেছেন খুলনা-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার। গতকাল শনিবার রাতে রিটার্নিং কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।
রিটার্নিং কর্মকর্তা জামশেদ খোন্দকার বলেন, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শনিবার সকালে নির্বাচনী এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন। এ সময় তিনি গণভোট ও নিজের দলের পক্ষে ভোট প্রার্থনা করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তাঁর দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিকভাবে প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে এই ধরনের গণসংযোগ ও প্রচারণা করতে মানা করেন তিনি। একইভাবে অন্যান্য দলের প্রার্থীদেরও কড়া নজরদারিতে রাখা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, মিয়া গোলাম পরওয়ারের পক্ষ থেকে ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্য প্রার্থীদের বিষয়ে তিনি (পরওয়ার) ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, গতকাল সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩১ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৩৭ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৩৭ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে