
নাশকতার মামলায় সাবেক সেনাপ্রধান এস এম শফিউদ্দিনের বড় ভাই এস এম রফিউদ্দিন রফিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক আল আমিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রফিউদ্দিন রফিক খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র-১। তিনি ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য রুনু রেজা তাঁদের বোন।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়িতে পুলিশ ব্যাপক তল্লাশি চালায়। কিন্তু তাঁর বাসভবন থেকে কোনো কিছু উদ্ধার করতে পারেনি।
আদালত সূত্র জানায়, খালিশপুর থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে তাঁকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পাঠানো হয়। মামলার মূল নথি বা কাগজপত্র অন্য আদালতে থাকায় পরবর্তী দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠায় আদালত।
সাবেক কাউন্সিলরের আইনজীবী বিএম ফারুখ বলেন, ‘আদালতে তাঁর জামিন আবেদন করেছিলাম। কিন্তু মামলার কাগজপত্র অন্য আদালতে থাকায় তাঁর জামিন করানো সম্ভব হয়নি। আগামী ২৬ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।’
রফিউদ্দিন বাসভবনে অভিযানের বিষয়ে গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, অভিযানের সময়ে তাঁর বাসভবন থেকে অবৈধ কোনো কিছু পাওয়া যায়নি। তাঁর একটি বৈধ অস্ত্র ছিল। সেটি তিনি বন্ধুকের দোকানে রেখেছেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে