
সৌদ বংশের শাসকদের হাতে জান্নাতুল বাকি ধ্বংসের ১০০ বছর পূর্তি উপলক্ষে স্থাপনাগুলো পুনর্নির্মাণের দাবিতে সাতক্ষীরার দেবহাটায় মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার জুমা শেষে উপজেলার পারুলিয়া ইউনিয়নে শিয়া সম্প্রদায় এই মানববন্ধন করে।
পারুলিয়া বাসস্ট্যান্ডে হওয়া এই মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলার মসজিদ আল-মোস্তফার সভাপতি মাওলানা শেখ মোস্তাক আহমেদ। এতে সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, মসজিদ আল মেহেদির পেশ ইমাম শেখ সেলিম উল্লাহ, মাওলানা আবুজর গিফারি, ফরহাদ হোসেন, শেখ মোক্তার আলী, আলী আশরাফ, আইয়ুব হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জান্নাতুল বাকি পুনর্নির্মাণের দাবি করেন এবং বিশ্ব মুসলিমের ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় চলমান পদক্ষেপগুলোর কার্যকর সাফল্য কামনা করেন। এ ছাড়া বক্তারা দ্রুত জান্নাতুল বাকি পুনর্নির্মাণ করে মুসলিম জাহানের সবার জিয়ারতের জন্য উন্মুক্ত করে দিতে সৌদি আরবের শাসকদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ১০০ বছর আগে তৎকালীন আল-ই-সৌদ দ্বারা মদিনায় জান্নাতুল বাকি ধ্বংস করা হয়। এ বিষয়ে বক্তারা বলেন, ৮ শাওয়াল ১৩৪৪ হিজরিতে (২১ এপ্রিল, ১৯২৫) সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ আল সাউদের সহায়তায় ওয়াহাবিদের দুষ্ট হাত বিশ্বের অন্যতম পবিত্র ইসলামিক স্থান ধ্বংসের দুঃসাহস দেখিয়েছিল। এসবের মধ্য ছিল ইমাম হাসান আল-মুজতবা (রহ.), ইমাম জয়নুল-আবিদিন (রহ.), ইমাম মুহাম্মদ আল-বাকির (রহ.) এবং ইমাম জাফর আস-সাদিক (রহ.) এর পবিত্র মাজার।
একই বছরে সৌদি সরকার অন্যান্য সমাধি ধ্বংস করে, যেমন—মুহাম্মদ (সা.)-এর মা, স্ত্রী, পিতামহ এবং অন্যান্য পূর্বপুরুষের মাজার। তারা সমস্ত ঐতিহাসিক ইসলামিক স্থান ও স্মৃতিস্তম্ভের নিদর্শন মুছে ফেলতে সক্ষম হয় এবং দুই শতাধিক বিখ্যাত সাহাবি ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সাহাবাদের কবর ভেঙে ফেলেন।
এ সময় মানববন্ধনে উপস্থিত সবাইকে জান্নাতুল বাকি পুনর্নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে