
সাতক্ষীরার কলারোয়ায় সেঁজুতি হত্যা মামলায় প্রেমিক আব্দুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ এজলাসে এ রায় ঘোষণা করেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি। বিষয়টি নিশ্চিত করেছেন জজকোর্টের সরকারি কৌঁসুলি আব্দুল লতিফ।
নিহত স্কুলছাত্রী সুজ্যোতির বাবা সোহরাব হোসেন পলাশ বলেন, তাঁর মেয়ে সুজ্যোতি কলারোয়া পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তার সঙ্গে জালালাবাদ গ্রামের প্রতিবেশী আলতাফ হোসেনের ছেলে কলারোয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুর রহমানের প্রেমের সম্পর্ক ছিল। গত বছর ২০২২ সালের ২৭ মার্চ স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে দুপুরে বাড়ি থেকে বের হয় সুজ্যোতি। সন্ধ্যার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন ২৮ মার্চ ভোরে গ্রামের ধানখেতের নালা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় প্রেমিককে গ্রেপ্তার করলে আজ এক বছর চার মাস পর এ মামলার রায় ঘোষণা করেছেন আদালত।
সোহরাব হোসেন পলাশ আরও বলেন, ‘আসামির ফাঁসি হলে বেশি খুশি হতাম। যদি আসামিপক্ষ উচ্চ আদালতে যায়, তাহলে আমরাও উচ্চ আদালতে যাব।’
সাতক্ষীরা আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল লতিফ বলেন, কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী ও সুজ্যোতির মা লাইলী পারভীন ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। লাইলী পারভীন ঢাকা থেকে ওই দিনই (২৮ মার্চ) ফিরে তাঁর মেয়েকে হত্যার অভিযোগে কলারোয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় সুজ্যোতির প্রেমিক আব্দুর রহমানকে ২০২২ সালের ৪ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট দখল করেন। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ বুধবার আসামি আব্দুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ মিনিট আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে