
সাতক্ষীরার শ্যামনগরে বাবার বাড়ি থেকে আসমা আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রমজাননগর গ্রামে এ ঘটনা ঘটে।
আসমা আক্তার উপজেলার রমজাননগর গ্রামের মুজিবর গাজী ওরফে বাঘ মুজিবরের মেয়ে। তিনি উপজেলার সোনামোড় এলাকার আবুজার হোসেনের স্ত্রী। ইয়াছিন আরাফাত নামের সাড়ে তিন বছরের এক ছেলেসন্তান রয়েছে আসমার।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফকির তাইজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে তিন মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন আসমা। গতকাল শনিবার বিকেলে বাবা মুজিবর তাঁকে বকুনি দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। ওই দিন রাতে আসমা শোয়ারঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
মুজিবর গাজী জানান, পারিবারিক কারণে আসমাকে সামান্য বকাঝকা করেছিলেন। তবে মেয়ের আত্মহত্যার জন্য তাঁর স্বামী আবুজার দায়ী। তালাক দেওয়া প্রথম স্ত্রীকে আবারও সংসারে ফিরিয়ে আনার ঘটনায় কষ্ট পেয়ে আসমা তিন মাস আগে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসেন। এসব কারণে আসমা মানসিক কষ্টে ভুগছিলেন বলে দাবি করেন মুজিবর গাজী।
আবুজার হোসেন জানান, তাঁর প্রথম স্ত্রীর বিষয়ে আসমা জানতেন। পরবর্তীতে মা-বাবার প্ররোচনায় তিনি রাগ করে বাবার বাড়িতে চলে যান।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শেখ জাহাঙ্গীর আলম বলেন, ‘স্বামীর প্রতারণার পর বাবার বকুনি খেয়ে অভিমানে আসমা আত্মহত্যা করে থাকতে পারেন।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে