
ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অন্তত ১০টি নদী। দখল ও দূষণের কারণে নাব্যতা হারিয়ে মরা খালে পরিণত হয়ে মানচিত্র থেকে মুছে যাওয়ার দশা হয়েছে এসব নদ-নদীর। ফলে নদীগুলোতে আগের মতো নেই দেশি মাছ।
ধোবাউড়ার প্রধান দুটি নদীর একটি কংশ, অপরটি নেতাই। উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে এই নদী দুটির বিস্তৃতি। একসময় উপজেলার গোয়াতলা বাজার থেকে পোড়াকান্দুলিয়া বাজার পর্যন্ত কংশ নদী দিয়ে ব্যাপক নৌ চলাচল ছিল। চলত বাণিজ্যিক কার্যক্রম। তবে এখন বর্ষাকালে মাত্র কয়েক দিনের জন্য আগের মতো কিছু নৌ চলাচল দেখা গেলেও কয়েক দিন পরেই তা আর দেখা যায় না। অপর নদী নেতাই-এর অবস্থা আরও খারাপ। নদী দুটির বিভিন্ন স্থানে দখল, দূষণের কারণে নাব্যতা হারিয়ে বিলীনের পথে এই নদীগুলো।
উপজেলার ঘোষগাঁও, দক্ষিণ মাইজপাড়া, গামারীতলা ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে ছিল নেতাই বয়ে চলা। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তিদের দখল আর খননের কোনো উদ্যোগ না থাকায় মরা নদীতে পরিণত হচ্ছে এই নদী। ফলে কৃষিনির্ভর এলাকা হিসেবে বিপাকে পড়েছেন কৃষকেরা। বর্ষাকালে বন্যার পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি করায় ভোগান্তিতে পড়তে হয় নদীর তীরবর্তী মানুষদের। এ ছাড়া, সেচ মৌসুমে নদীতে পানি না থাকায়ও ভোগান্তিতে পড়তে হয় কৃষকদের।
তারাইকান্দি গ্রামের কৃষক মৌলাম হোসেন জানান, ‘তারাই নদী থেকে ফসলের জন্য পানি দিয়ে ফসল ফলাইতাম কিন্তু নদী ভরাট হয়ে দখল হয়ে যাওয়ায় সেই ব্যবস্থা এখন আর নেই।’
ধোবাউড়া উপজেলার সাঁতারখালী, ঘাগুটিয়া, তারাই, সুতিয়া, গুদাইরা, প্যাছাইসহ অন্তত ১০টি নদী রয়েছে। এই নদীগুলোর বুকে এখন কেউ কেউ ধান ও কৃষিপণ্য রোপণ করে দখল করে নিয়েছেন। অনেকে ঘের দিয়ে পানি আটকে মাছ ধরেন। সরেজমিনে প্রায় সবগুলো নদীর এই চিত্র চোখে পড়েছে। এতে একদিকে যেমন ফসলের সেচের অভাব দেখা দিয়েছে অন্যদিকে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশি মাছ।
ঘোষগাঁও ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ‘ভারত থেকে প্যাছাই নদীতে পানি এলে কৃষকেরা অনেক সুবিধা পেয়ে থাকে কিন্তু খনন করা হলে কৃষকদের জন্য ভালো হতো। আমি ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে খননের ব্যবস্থা করব।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামান বলেন, ‘নদীখননের প্রস্তাব পাঠানো হয়েছে, আশা করছি খনন করা সম্ভব হবে।’
উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম জানান, ‘কৃষকদের সুবিধার্থে আমরা ইতিমধ্যে দুই-একটি ছোট নদী খননের উদ্যোগ নিয়েছি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে