
‘কী বলবাম, কথা কইতে গেলেও ভয় করত। কথা কইতেও সাহস পাইছি না। পুলিশ এত নিষ্ঠুর, আমার তরতাজা পোলাডারে গুলি কইরা মাইরালছে। খালি কান্দি আর আল্লাহর কাছে হাত তুইল্লা কই, আল্লাহ আমার পোলাডারে মাফ কইরা দিও। এহন তো দেশ স্বাধীন অইছে। তাই মুখ খুইল্যা কথাগুলা কইতে পারছি।’
কথাগুলো কোটা সংস্কার আন্দোলনে নিহত মুদিদোকানের কর্মচারী জোবায়ের মিয়ার (১৫) বাবা আজিজুল ইসলাম কুসুমের।
গত ২০ জুলাই পুলিশের গুলিতে নিহত হয় জোবায়ের মিয়া। সে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামের ইসলাম কুসুম ও নাছিমা আক্তারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছর ঢাকার যাত্রাবাড়ীর শনির আখড়ায় জোবায়ের মিয়া একটি মুদিদোকানে কর্মচারী হিসেবে কাজ শুরু করে। গত ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় যাত্রাবাড়ী ব্রিজের নিচ দিয়ে জোবায়ের মিয়া দোকান থেকে মালিকের বাসায় যাচ্ছিল। এ সময় পুলিশের ছোড়া বেশ কয়েকটি গুলি জোবায়ের মিয়ার বুকে লাগে। তাতে সে সড়কে লুটিয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে পাশের একটি মসজিদের বারান্দায় রেখে চলে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
পরে পরিবারের লোকজন জোবায়ের মিয়ার লাশ শনাক্ত করে। ময়নাতদন্ত ছাড়াই লাশ নান্দাইলের চামারুল্লাহ গ্রামে দাফন করা হয়। যে সময় জোবায়ের মিয়া পুলিশের গুলিতে নিহত হয় তখন ভয়ে পরিবারের লোকজন কাউকে জানাননি।
নিহত জোবায়ের মিয়ার মা নাছিমা আক্তার বলেন, ‘আমি নিজের হাতে গোসল করাইছি। দেখছি আমার পুতের বুকটা গুলিতে ঝাঁজরা কইরালছে। ভয়ে এত দিন কেউ খবর নিছে না। আমার ছেলে মরার বিচার চাইলে তো ডর করে। মুখ বন্ধ করে রাখছি। বোকার তো শত্রু নাই।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে