
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
আজ শুক্রবার ময়মনসিংহের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের নবম আসরে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এ কথা বলেন।
আজকের আয়োজনের প্রশংসা করে ডা. বিধান রঞ্জন রায় আরও বলেন, ঢাকা থেকে বের হয়ে ময়মনসিংহে এমন একটি অনুষ্ঠান সত্যিই প্রশংসনীয়। তাতে দেশের সুস্থ ধারার সংস্কৃতির বিকাশ ঘটবে।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার হোসেনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, ইউনেসকোর বাংলাদেশের প্রধান ড. সুসান ভাইজ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহফুজুল আলম মাসুম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. প্রদীপ চন্দ্র কর। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ড. মিশাল ক্রিঝা, ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট চেঞ্জ দলের বাংলাদেশ প্রতিনিধি প্রধান হুবার্ট ব্লম প্রমুখ।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বলেন, ‘এ দেশের সংস্কৃতি খুবই চমৎকার। এ অনুষ্ঠানের মাধ্যমে এ দেশের সংস্কৃতি বিদেশেও স্থান করে নেবে। সংস্কৃতির বিকাশ ঘটলে দেশের উন্নয়ন সাধিত হয়। সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
দিনব্যাপী আয়োজনে সমসাময়িক ইউরোপিয়ান আর্ট হাউস চলচ্চিত্র প্রদর্শনী, একটি বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার আয়োজনের পাশাপাশি সিনেমা নিয়ে আলোচনাসহ ময়মনসিংহ শহরের ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণের আয়োজন করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে