
ময়মনসিংহের গফরগাঁওয়ে রাওনা ইউনিয়ন পরিষদের গোডাউনের তালা ভেঙে ভিজিডির ৫১ বস্তা চাল চুরি হয়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল।
গতকাল রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনিয়নের দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির ১৬২টি ভিজিডি কার্ডের বিপরীতে এই বস্তাগুলো বিতরণের জন্য গোডাউনে তুলে রাখা হয়। ইউনিয়ন পরিষদের একটি কক্ষ গোডাউন হিসেবে ব্যবহার করা হতো।
রাওনা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউনিয়ন পরিষদ সচিব) মো. বজলুল হক এ তথ্য নিশ্চিত করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চাল চুরির বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে