
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবল দলকে নানা আয়োজনে সংবর্ধনা দেওয়া হচ্ছে ময়মনসিংহে। এই জেলার কলসিন্দুর গ্রামেরই আটজন খেলোয়াড় হওয়ায় উচ্ছ্বাসটা জেলাজুড়েই। এরই ধারাবাহিকতায় জেলার সব প্রশাসনের আয়োজনে চলছে দুই দিনব্যাপী আয়োজন। আর এসব আয়োজন ঘিরে আপ্লুত নারী খেলোয়াড়েরাও।
আজ শুক্রবার সকালে নগরীর টাউন হলে পুলিশের রেস্ট হাউস থেকে হিমালয় জয় করা আট নারী ফুটবলারসহ তাঁদের গড়ার কারিগরদের দুটি ঘোড়ার গাড়িতে করে বিশেষ নিরাপত্তায় পুলিশ লাইনসে নেওয়া হয়। ঘোড়ার গাড়ি থেকে নামতেই তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়। মঞ্চে উঠতেই জানানো হয় ফুলেল শুভেচ্ছা।
সাফজয়ী ফুটবলার কলসিন্দুরের মেয়ে সানজিদা আক্তার বলেন, ‘নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে মানুষের এত ভালোবাসা পাব, তা কোনো দিন ভাবতে পারিনি। এমন সংবর্ধনা আমাদের ভালো খেলার স্পৃহা বাড়িয়ে দেবে।’
আরেক ফুটবলার মারিয়া মান্ডা বলেন, ‘নিজ জেলায় দুই দিনের বর্ণিল আয়োজনে আমরা মুগ্ধ। পুলিশ আমাদের ঘোড়ার গাড়িতে চড়িয়ে এমন সংবর্ধনার আয়োজন করবে সেটা কল্পনায়ও ভাবিনি।’
কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মফিজ উদ্দিন বলেন, ‘মেয়েদের নিয়ে মাঠে অনুশীলন করার সময় মানুষের নানা কটু কথা শুনতে হয়েছে। এ পর্যন্ত মেয়েদের নিয়ে আসতে পথটা খুব সহজ ছিল না। আজকে গর্বে বুকটা ফেটে যাচ্ছে। আশা করি আমাদের মেয়েরা একদিন বিশ্ব জয় করবে।’
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা বলেন, ‘হিমালয় জয় করা মেয়েদের সংবর্ধনা দিতে পেরে আমরা নিজেরা গর্বিত। খেলাধুলার প্রয়োজনে মেয়েদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে আজ মেয়েরা প্রত্যন্ত গ্রাম থেকে হিমালয় জয় করেছে। বঙ্গমাতা শেখ মুজিব ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু না হলে মেয়েদের কারণে দেশের এত সুনাম হতো না। আশা করি মেয়েরা তাদের অর্জন ধরে রাখবে।’
সংবর্ধনায় জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী শীল, কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, কলসিন্ধুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নারী ফুটবল টিমের ম্যানেজার মালা রানী সরকার, নারী ফুটবলার সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ রানা, সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সাজ্জাত জাহান চৌধুরী শাহিন, সাধারণ সম্পাদক এহতেশামূল আলম প্রমুখ। এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও ফুটবল-কন্যাদের পরিবারের লোকজনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ নারী ফুটবল দলের আটজনই ময়মনসিংহ জেলার এবং একই গ্রামের। তাঁরা হলেন সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শাছুন্নাহার সিনিয়র, শামছুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, তহুরা খাতুন, সাজেদা আক্তার, মার্জিয়া আক্তার।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে