
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে এক নবজাতককে ‘মৃত’ ঘোষণা করেন চিকিৎসক। পরিবারকে দেওয়া হয় মৃত্যুসনদও। কিন্তু মরদেহ নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় নড়ে ওঠে শিশুটি। পরে তাকে ফের হাসপাতালের নবজাতক ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।
অবশেষে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মৃত্যু হয় প্রাণ ফিরে পাওয়া নবজাতকের। এমন পরিস্থিতির জন্য হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে নবজাতকের পরিবার ও এলাকাবাসী। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে।
আজ বুধবার সকালে নবজাতককে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নবজাতকের পরিবার ও স্থানীয়রা বলছে, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বড়মা এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রী হালিমা খাতুনকে গত রোববার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি করানো হয়। ওই রাতে কন্যাসন্তানের জন্ম দেন হালিমা। পরে নবজাতককে এনআইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। এরপর মঙ্গলবার বেলা ১১টার দিকে নবজাতককে মৃত ঘোষণা করে সনদ দেন হাসপাতালের দায়িত্বরত সহকারী রেজিস্ট্রার। অত্যন্ত কম ওজন ও সময়ের পূর্বে জন্ম নেওয়ায় মৃত্যু হয়েছে বলে মৃত্যুসনদে উল্লেখ করা হয়েছে।
নবজাতকের বাবা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ১১টার দিকে আমার মা আর ফুপুকে জানানো হয় বাচ্চা মারা গেছে, তাকে বাড়ি নিয়ে যান। পরে মৃত্যুসনদ নিয়ে হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেই। বাড়িতে আসার রাস্তায় যেতেই হঠাৎ আমার বাচ্চা নড়ে ওঠে আর বড় করে শ্বাস নিতে থাকে। পরে গাড়ি ঘুরিয়ে আবারও হাসপাতালের ((মমেক) ইমার্জেন্সিতে নিয়ে গেলে সেখান থেকে এনআইসিইউতে পাঠানো হয়।’
নবজাতকের চাচা আবু হানিফ বলেন, ‘ফের হাসপাতালে ভর্তির পর এনআইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল (মঙ্গলবার) রাত ১২টার দিকে আমার ভাতিজি মারা যায়। পরে বাড়িতে নিয়ে আজকে (বুধবার) দাফন করা হয়েছে।’
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নবজাতককে গুরুত্বসহকারে চিকিৎসা দেওয়া হয়েছে। তার পরও এই অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে