বগুড়ার বিসিক শিল্পনগরীতে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে শিল্পনগরীর শাওন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানের সামনে থাকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম আব্দুল বাছেদ (৪০)।
আব্দুল বাছেদ গাবতলী উপজেলার পাইকাড় পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বিসিক শিল্পনগরীতে শাওন ব্রাদার্স নামের প্রতিষ্ঠানে গত দুই মাস যাবৎ নৈশপ্রহরী হিসেবে নিয়োজিত ছিলেন।
বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নিহতের মাথা থ্যাঁতলানো অবস্থায় প্রতিষ্ঠানের সামনে পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। ঘটনাস্থল পরিদর্শন করে মনে হয়েছে ট্রাকচাপায় মাথা থেঁতলে আব্দুল বাছেদের মৃত্যু হতে পারে।
তিনি বলেন, রাতে বিসিক শিল্পনগরীর ভেতরে বালুবাহী ট্রাক চলাচল করে। রাস্তায় জমাটবাঁধা রক্ত পড়ে থাকতে দেখে মনে হয়েছে ট্রাকের ধাক্কায় বা চাপায় তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে