
রাজশাহী সিটির সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, ‘বিএনপির নেতা-কর্মীরা কেউ সরকারকে কোনো ধরনের কর দেবে না। গ্যাস-পানি-বিদ্যুতের বিলও দেবে না। নেতা-কর্মীরা বাড়িতে হাঁসুয়া নিয়ে বসে আছেন। কেউ টাকা আদায় করতে গেলে তাঁরা হাঁসুয়া বের করবেন। এটাই সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন।’
আজ মঙ্গলবার রাজশাহী মহানগরীতে বিএনপির অসহযোগ আন্দোলনের (প্রচারপত্র) লিফলেট বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দোকান কর্মচারী, পথচারী, রিকশা-অটোরিকশার চালক ও যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন। তাঁর সঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসাসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘৭ জানুয়ারি সাজানো ভাগ-বাঁটোয়ারার নির্বাচন জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে ওরা ছাড়া কেউ ভোটকেন্দ্রে যাবে না। এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্যতা পাবে না।’
সাবেক সিটি মেয়র বলেন, ‘আমরা সাধারণ মানুষকে সরকারকে কর, খাজনা, বিদ্যুৎ-গ্যাস-পানির বিল পরিশোধ বন্ধসহ ব্যাংকে আমানত না রাখার আহ্বান জানাচ্ছি। এরপর কর ও খাজনার টাকা কেউ আদায় করতে গেলে বিএনপি নেতা-কর্মীরা বাড়িতে বাড়িতে হাঁসুয়া নিয়ে বসে আছে। এভাবেই তাদের বিতাড়িত করা হবে।’
এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এসব কথা বলেছি; কারণ, আমার বাড়িতে কেউ কোনো কর চাইতে গেলে আমিই হাঁসুয়া নিয়ে তাড়াব। সরকারকে অসহযোগিতা করার এটাই আমাদের আন্দোলন।’
তিনি আরও বলেন, ‘শ্বশুর-জামাই নির্বাচন করছে। শালা-সম্বন্ধীরা আমাদের কর্মসূচিতে নানা রকম বাধা দিচ্ছে। আমরাও দেখতে চাই যে তারা বাধা কতটা দিতে পারে। আমাদের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, সেই পুলিশ আমাদেরই তেড়ে বেড়াচ্ছে। তাহলে এখন ট্যাক্স বন্ধ করে দেওয়া ছাড়া তো আমাদের সামনে আর কোনো উপায় দেখি না।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে