
নাটোরের লালপুরের আজিমনগর রেলস্টেশন থেকে আব্দুলপুর জংশন স্টেশন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে রেললাইনের ক্লিপ চুরি করে হয়ে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগেও একাধিকার ক্লিপ চুরির ঘটনায় রেলওয়ে থানা-পুলিশকে অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে জিআরপি থানা-পুলিশকে অবহিত করা হবে। তারা আইনগত ব্যবস্থা নেবে।
শনিবার ঘটনাস্থলে গেলে রেললাইনের পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারীরা জানান, আজিমনগর স্টেশন থেকে আব্দুলপুর জংশন স্টেশনের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ রেলপথের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ক্লিপ নেই। ক্লিপের গোড়ার অংশ ভাঙা বা কাটা অবস্থায় রয়েছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রতিনিয়তই চুরি করছে ক্লিপ। বিশেষ করে হাতুড়ি দিয়ে রেললাইনের স্লিপার ভেঙে এবং ব্লেড দিয়ে কেটে ক্লিপ চুরি করে নিয়ে যায় তারা। যে কারণে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
আজিম নগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু চুরি রোধ করা যাচ্ছে না। এতে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। দ্রুত স্লিপার সংস্কার করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, এর আগেও একাধিকার ক্লিপ চুরির ঘটনায় রেলওয়ে থানা-পুলিশকে অভিযোগ করেছেন। অব্যাহত ক্লিপ চুরির বিষয়ে জিআরপি থানা-পুলিশকে জানানো হবে। তারা আইনগত ব্যবস্থা নেবে।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, কিছুদিন হলো এ থানায় তিনি যোগদান করেছেন। ক্লিপ চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে