
নাশকতার আশঙ্কায় রাজশাহী-পার্বতীপুর রুটের মেইল ট্রেন উত্তরা এক্সপ্রেসের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ট্রেনটির চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়।
এতে বলা হয়, হরতাল-অবরোধ তথা নাশকতা এড়ানোর লক্ষ্যে পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রেলপথে চলাচল করা ৩২/৩১ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল ২২ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিএনপিসহ বিরোধীদের হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে রেললাইন উপড়ে ফেলা ও ট্রেনে আগুন দেওয়াসহ নানা ধরনের নাশকতার ঘটনা ঘটছে।
সবশেষ গত মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটের মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করে, আর অনেকটাই ফাঁকা থাকে। সেই সময় নাশকতার আশঙ্কা থাকে। তাই ট্রেনটি আপাতত বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন চলাচল নিরাপদ করতে যা করা দরকার, সেটিই করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই ট্রেনটি এখন পাইলটিং করা হবে। এটি আগে যাবে, পরে মূল ট্রেন যাবে। তবে ইঞ্জিন এবং জনবলগুলো আন্তনগর ট্রেনে ব্যবহার করা হবে। এই ট্রেনগুলো থেকে তেমন কোনো আয় আসে না, লোকসান গুনতে হয়। ফলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও কয়েকটি ট্রেন এ ধরনের সিদ্ধান্তের অপেক্ষা করছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে