
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামীর বাংলাদেশ হবে সাম্যের; তবে এটার জন্য আমাদের লড়াই করতে হবে। তাহলেই আমরা সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হব। সাম্যের বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শ চায়, চায় ইতিবাচক সমালোচনা।’
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নাটোর শহরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন শফিকুর রহমান।
শফিকুর রহমান বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ জাতি। আমরা সম্মান চাই। আমরা বিদেশে বন্ধু চাই, প্রভু চাই না। এই বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে এটা হবে না। বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।’
শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে নারী-পুরুষনির্বিশেষে কাজ করবে। নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে না। নারী তার প্রাপ্য সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সন্তানেরা এমনভাবে শিক্ষিত হবে, যেন শিক্ষাজীবন শেষে একটা চাকরির জন্য কোনো মামা-খালুর পেছনে দৌড়াতে না হয়। শিক্ষাজীবন শেষ হওয়ার আগে কাজই আমাদের সন্তানদের কাছে পৌঁছে যাবে। এ দায়িত্ব পালন করবে জামায়াতে ইসলামী। আমরা এমন শিক্ষা চাই, যেন আমাদের সন্তানদের মনে মমত্ববোধ, দেশাত্মবোধ ও মানবীয় গুণাবলি অনন্য হয়ে ওঠে। আমরা চাই তারা যেন সত্যিকারের মানুষ হয়ে ওঠে।’
নাটোর প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘নাটোর জেলা কোনো অপরাধ করেনি। এর পরও এখানে কোনো মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নেই। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, অন্তত একটি প্রতিষ্ঠান নাটোরে গড়ে তুলে এই বঞ্চনার ইতি টানা হোক। আর ভবিষ্যতে মানুষের ভালোবাসায় জামায়াত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে নাটোরের জন্য কোনো দাবি পাঠাতে হবে না, আমি নিজেই এসব দাবি করে গেলাম।’
জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে