বগুড়ায় ফাল্গুনের শুরুতে এক রাতের বৃষ্টিতে আলুর ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। জমিতে বৃষ্টির পানি জমে থাকায় আলুতে পচন ধরতে পারে বলে জানিয়েছেন চাষিরা। গত শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বগুড়া জেলার সব উপজেলায় বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা মাঝারি ধরনের ভারী বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বগুড়া কাহালু উপজেলার সরাই এবং কাইট গ্রাম দেখা যায় কোথাও কোথাও আলুর জমিতে পানি জমে আছে এবং কোথায় জমিতে তুলে রাখা আলু ভিজে গেছে। এতে ক্ষতির আশঙ্কা করছেন কৃষক।
সরাই গ্রামের কৃষক আইয়ুব প্রামাণিক ও কাইট গ্রামের মোজাহার হোসেন বলেন, আলু তুলে জমিতে রাখা হয়। সেখানেই রোদে শুকানোর পর বাড়িতে অথবা হিমাগারে নিয়ে যাওয়া হয়। কিন্তু হঠাৎ করে রাতের বৃষ্টিতে আলু ভিজে ক্ষতি হয়ে গেল। তারা বলেন, বৃষ্টির পানিতে আলু ভিজে যাওয়ায় পচন দেখা দিতে পারে। আবার যেসব জমিতে এখনো আলু তোলা হয়নি সেই সব জমিতে পানি জমে থাকায় ক্ষতির সম্ভাবনা রয়েছে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে এ বছর বগুড়ায় মোট ৫৫ হাজার ২৬০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ৫০ শতাংশ আলু উত্তোলন করেছেন কৃষকেরা। এখন পর্যন্ত বেশির ভাগ আলু জমিতেই রয়েছে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলেবুর রহমান বলেন, এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ আলু উত্তোলন করেছেন কৃষকেরা। জেলার সব জায়গায় সমান বৃষ্টিপাত হয়নি। আর যদি বৃষ্টিপাত না হয় তাহলে আলুর ক্ষতি হবে না।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে