
নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আজাহার আলী। এ ছাড়া প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনজুয়ারা বেগম।
গতকাল বুধবার রাত ১১টায় ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফল বেসরকারি ভাবে ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন।
চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাহার আলী (আনারস প্রতীক) পেয়েছেন ৪৬ হাজার ৮৫৫ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওসমান আলী (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১২ হাজার ৭৬২ ভোট। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম (টিয়া পাখি প্রতীক) ৩৯ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল রানা (উড়োজাহাজ প্রতীক) ৩২ হাজার ২৬ ভোট পেয়েছেন।
এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা (হাঁস প্রতীক) পেয়েছেন ৪৮ হাজার ৯২৬ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সমর্থক সাবিনা এক্কা (কলস প্রতীক) পেয়েছেন ২০ হাজার ১০৬ ভোট।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে