
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম ও ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাইগাঁ গ্রামের শহীদুল ইসলাম (৫০), আব্দুস সালাম (৬০), আবুল কালাম আজাদ (৫৫), আশরাফ (৪৫) ও আতুরা গ্রামের ইব্রাহিম (৬০)।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৪ এপ্রিল দুপুরে মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফজলুর রহমানকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পরবর্তী সময়ে সিআইডি পুনরায় তদন্ত করে ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে ২২ জন সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে আদালত পাঁচজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার বাকি ১১ আসামিকে আদালত বেকসুর খালাস দেন আর বিচার চলাকালীন তিন আসামির মৃত্যু হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির বলেন, ‘দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আমরা ন্যায়বিচার পেয়েছি। এ রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে, অপরাধীরা আইনের হাত থেকে কখনোই রেহাই পাবে না।’

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে