
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আটজন ট্রেইনি রিক্রুট কনস্টেবলকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া কনস্টেবলরা আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে একাডেমি ত্যাগ করে যার যার বাড়িতে রওনা হয়েছেন বলে পুলিশ একাডেমির একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
তবে বিষয়টি নিয়ে একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার সঙ্গে কথা বলা যায়নি। কয়েক দফা ফোন করা হলেও ধরেননি পুলিশের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর। ফলে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা হলেন মো. শাকিব, মো. অন্তর, ফজলে রাব্বি, বিক্রম কুমার, নূর আজম, রিয়াজ আলী, আল মামুন ও কিংকর। তবে তাঁদের অব্যাহতির কোনো পত্র হাতে পাওয়া যায়নি।
একাডেমি সূত্রে জানা যায়, গত ২৪ জুন থেকে পুলিশ একাডেমিতে ৩৪৭ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। গত বছরে ২০ ডিসেম্বর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। তবে এখনো প্রশিক্ষণ শেষ হয়নি। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজেরও আয়োজন করা হয়নি। গত ১৯ ডিসেম্বর সমাপনী কুচকাওয়াজের জন্য দিন ঠিক করা হলেও পরে তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। ১২ জানুয়ারি আবার এই কুচকাওয়াজ হতে পারে।
আজ আটজনকে শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়। জুমার নামাজের পর তাঁদের বিষয়টি জানানো হয়।
এর আগে তিন ধাপে ৩২১ জন প্রশিক্ষণরত উপপরিদর্শককে (এসআই) মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া গত ১৬ ডিসেম্বর প্রশিক্ষণরত ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছে। তবে সারদা পুলিশ একাডেমিতে এবারই প্রথম আটজন কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হলো।
এদিকে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ জন কনস্টেবলকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে