
গাইবান্ধায় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে একটি পরিবহন কোম্পানির যাত্রীবাহী বাস উধাওয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে।
জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদশা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গাইবান্ধা-ঢাকা রোডের চেয়ার কোচ হানিফ পরিবহনের (ব-১৪৬৪৩০) একটি যাত্রীবাহী বাস প্রতিদিনের মতো শহরের ওই বাস টার্মিনালে রাখা হয়। বাসটি আজ সকাল ৭টার দিকে ঢাকায় যাওয়ার কথা ছিল। ভোরে কে বা কারা বাসটি নিয়ে যায়।’
নাম প্রকাশ না করার শর্তে টার্মিনালের একটি টিকিট কাউন্টারের মাস্টার বলেন, ‘এই ঘটনায় জেলায় একটি কলঙ্কের রচনা হলো।’ দ্রুত বাসটি উদ্ধারের দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বাসটি উদ্ধারের চেষ্টায় পুলিশ মাঠে কাজ করছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে