ঠাকুরগাঁও রানীশংকৈলে ২২টি টাপেন্টাডল ট্যাবলেট ও ৫ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাঁদের মাদকসহ আটক করা হয়।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকেরা হলেন—ধর্মগড় ইউনিয়নের চ্যাংমারী গ্রামের সমীর আলীর ছেলে সবুর আলী (৩০) ও একই ইউনিয়নের ভদ্রেশরী কলোনী গ্রামের আহমদ আলীর ছেলে জাহিরুল ইসলাম (৩৪)।
এদের মধ্যে সবুর আলীকে তার চ্যাংমারী বাড়ি থেকে ২২ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ এবং জাহিরুল ইসলামকে নেকমরদ রোড এলাকা থেকে ৫টি ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মোবাইল ফোনে আজ শুক্রবার বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে