
চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় প্রতিবছরই পেঁয়াজ নিয়ে দেশে অস্থিরতা দেখা দেয়। মসলাজাতীয় এই কৃষিপণ্যের এমন সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। উৎপাদন বাড়াতে আবিষ্কার করছে নতুন নতুন উচ্চফলনশীল জাত। কৃষি বিভাগের উদ্যোগে দিনাজপুরের বিরলে এমনই একটি নতুন জাতের পেঁয়াজের আবাদ শুরু করা হয়েছে। এটি সফল হলে দেশে পেঁয়াজের সংকট নিরসনের যাত্রাটি উত্তরের এই উপজেলা থেকেই শুরু হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, প্রতিবছর বাংলাদেশে পেঁয়াজের চাহিদা রয়েছে ৩৫ লাখ টন। কিন্তু দেশে পেঁয়াজ উৎপাদিত হয় ২০ থেকে ২২ লাখ টন, যা চাহিদার ৫৭ শতাংশ। ফলে আমদানির ওপরই বাজারে পেঁয়াজের দাম ওঠানামা করে।
জানা যায়, কৃষিনির্ভর বাংলাদেশে পেঁয়াজের এমন সংকট কাটাতে এন-৫৩ নামে একটি উচ্চফলনশীল জাতের পেঁয়াজের আবাদ শুরু করেছে কৃষি বিভাগ। এরই মধ্যে কৃষকেরা পরীক্ষামূলকভাবে এই পেঁয়াজ আবাদ করছেন।
পেঁয়াজের উৎপাদন গতি দেখে কৃষক মতিউর রহমান বলেন, অন্যান্য পেঁয়াজের তুলনায় এর ফলন প্রায় দ্বিগুণ হবে। এতে দেশে পেঁয়াজের ঘাটতি মোকাবিলার পাশাপাশি কৃষক লাভবান হবেন বলে আশা করছি। এ জাতের পেঁয়াজের আবাদ দেখে অন্য কৃষকেরাও উৎসাহিত হচ্ছেন। আগামী বছর তাঁরাও এ জাতের পেঁয়াজ আবাদ করবেন বলে জানিয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুরুল হক বলেন, পরীক্ষামূলকভাবে এন-৫৩ নামে এই উচ্চফলনশীল জাতের পেঁয়াজ দিনাজপুর জেলাতেই প্রথমবারের মতো আবাদ করা হচ্ছে। এ জেলায় মোট ২ হাজার ২০০ বিঘা জমিতে আবাদ করা হচ্ছে এ জাতের পেঁয়াজ। প্রতি বিঘা জমিতে প্রায় ৮০ মণ করে পেঁয়াজ উৎপাদিত হবে, যা অন্যান্য পেঁয়াজের তুলনায় দ্বিগুণ। এটি প্রায় সফলের দিকে। পুরোপুরি সফল হলে দেশে পেঁয়াজের সংকট মোকাবিলার যাত্রাটি দিনাজপুর থেকেই শুরু হবে।
উপপরিচালক আরও বলেন, এ জাতের পেঁয়াজ আবাদ করতে জেলার ২ হাজার ২০০ কৃষককে সার, বীজসহ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে