
রংপুরের কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আহসান উল ফেরদৌসের সঙ্গে একই বিভাগের এক ছাত্রীর আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন ওই শিক্ষক।
গত রোববার (৭ মে) কৈফিয়ত তলব করে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে অধ্যক্ষ অধ্যাপক আমজাদ হোসেন নোটিস দিলেও তাতে কোনো সাড়া দেননি আহসান।
শোকজ নোটিসে বলা হয়, তাঁর ‘নৈতিক স্খলনজনিত’ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা একজন শিক্ষক হিসেবে লজ্জাজনক, মানহানিকর। কেন তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তা তিন কার্যবিসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়।
তিন কার্যদিবসের শেষ দিন ছিল আজ বুধবার। কিন্তু ওই শিক্ষক কোনো জবাব দেননি বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। বিভাগীয় প্রধানের কাছ থেকে ১৫ দিনের মেডিকেল ছুটি নিয়ে তিনি লাপাত্তা রয়েছেন।
এমন পরিস্থিতিতে আজ দুপুরে কলেজের অর্থনীতি বিভাগের সেমিনারকক্ষে এক জরুরি বৈঠকে প্রভাষক আহসান উল ফেরদৌসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সার্বিক বিষয়ে জানতে আহসান উল ফেরদৌসের মোবাইল ফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি ওই ছাত্রীর পক্ষ থেকে বা শিক্ষকের পক্ষ থেকে আমাকে জানানো হয়নি। ভিডিওর বিষয়টি শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার নজরে এলে আমি ওই শিক্ষককে তলব করে কৈফিয়ত নোটিস দিয়েছি। এখনো কোনো জবাব দেয়নি। জবাব দেয় কি না সেটা আমরা দেখব। এরপর আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখব।’
এই কলেজের সাবেক ছাত্র এবং এখন একটি বিভাগের প্রধান এক শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘এই কলেজের সঙ্গে জানাশোনা আমার ৫০ বছরের বেশি। শিক্ষক-ছাত্রীর সঙ্গে এমন লজ্জাজনক ঘটনা এবারই প্রথম। আমাদের মাথা নিচু হয়ে গেছে। ক্যাম্পাসে যেন আসতেই লজ্জা লাগছে। আমি মনে করি কর্তৃপক্ষ এ বিষয়ে কঠোর হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে